আর্কাইভ
ads
logo

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পি.এম
চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েনের ঘোষণা

ads

চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালগুলোতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে।

টিকাদান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে আগামী ছয় মাসের টিকা মজুত আছে। পরবর্তী ৬ মাস এটি দিতে কোনো সমস্যা হবে না। কোনো ধরনের টিকার সংকট নেই। লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।”

স্বাস্থ্য খাতে নিরাপত্তা ও সেবা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ